ব্রেকিং
নিউজ আপডেট হচ্ছে...

কমলগঞ্জে ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু, হল পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে।রোববার (১২ জুলাই) বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন। পরিদর্শনকালে তিনি পরীক্ষা কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, স্বচ্ছতা ও পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় বিদ্যালয়ের সভাপতি মো. শামীম আহমেদ ও প্রধান শিক্ষক মানিক কান্তি পাল উপস্থিত ছিলেন।প্রধান শিক্ষক মানিক কান্তি পাল বলেন, শিক্ষার্থীরা নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা চলবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিকভাবে কাজ করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন