কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবু হানিফা।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেনের স্বাক্ষরিত ১৪ জুলাই ২০২৬ তারিখের অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মাওলানা আবু হানিফাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলের নতুন এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে। তাঁরা মাওলানা আবু হানিফাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে তিনি কার্যকর অবদান রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

