মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখা।সোমবার (২৯ জুন ২০২৬) বাদ জোহর মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শামসুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা এম. এ. আলীম এবং সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
মাদরাসা শাখার সভাপতি নাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহিউদ্দীন তানজীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর উপদেষ্টা সিরাজ সিদ্দিকী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আহমদ, জেলা সদস্য আশরাফুল আলম আজাদ, মাদরাসা শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান, লিমন আহমদ ও আবু জাফর, শহর শাখার সাধারণ সম্পাদক মো. শাহী উদ্দিন, মাদরাসা শাখার সাংগঠনিক সম্পাদক নাফিউল আলম খান নাহিদ এবং কারী মাওলানা আলাউদ্দিন আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।আলোচনা সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য এবং কারবালার শুহাদাদের আত্মত্যাগের শিক্ষা তুলে ধরেন। তারা সত্য, ন্যায়, মানবতা ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় কারবালার ঘটনাকে অনুসরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

